হামের উপসর্গে আরও ১ জনের মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে ৭৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৪ জন ও হামের উপসর্গ নিয়ে ৬৬৫ জন মারা গেছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
একই সময়ে নতুন করে ৮৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগী সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১২ হাজার ৩৭৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম বা হামের উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
তথ্যসূত্র :
স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ।
What's Your Reaction?